Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি, তদন্তে মাঠে একাধিক টিম

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৯ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তার তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার( ১৭ মার্চ )সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে জেলা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝোড়ো বৃষ্টি শুরু হলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অন্ধকারের সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কৌশলে নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
Tag :
About Author Information

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি, তদন্তে মাঠে একাধিক টিম

Update Time : ০৬:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬