Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার
ফারুক বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপির দলিয় কার্যালয়ে উপস্থিত হয়ে
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে ফুল
দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক
সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ
সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ
জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদান করে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন, “শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের বর্তমান
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি। গণতন্ত্র
পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ
করতে চাই।”
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,“যারা
আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা
স্বাগত জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। নতুন
নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাইএবং
আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই।

Tag :
About Author Information

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

Update Time : ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬