Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলার মিঠুন ও ঊষা উত্থুপ পদ্মভুষণ সম্মান পেলেন

  • Reporter Name
  • Update Time : ১২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ২৭৬ Time View

বিনোদন: ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভুষণ পুরস্কারে ভুষিত হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০২৪ সালের পুরস্কারে ভুষিত হন তারা। গত সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে পদ্মভ‚ষণ সম্মাননা তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়সহ বিশিষ্টজনেরা। গত ২৫ জানুয়ারি ভারত সরকারের তরফ থেকে পদ্মভ‚ষণ পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। গত সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মভ‚ষণ সম্মানে ভ‚ষিত করা হলো সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের। শিল্পকলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর দীর্ঘ অভিনয় যাত্রা ছিল বর্ণময়। তার বিভিন্ন ভাষায় অভিনয় শ্রোতাদের মনে এক ভিন্ন জায়গা করে নিয়েছে। মিঠুন চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতে ১৯৭৬ সালে বিখ্যাত পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। প্রথম ছবিতেই তার অভিনয় প্রশংসা পায়। একই বছর দুলাল গুহ পরিচালিত ‘দো আনজানে’ হিন্দি সিনেমা দিয়ে বলিউডে এ অভিনেতার অভিষেক। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে ভক্ত-দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। তার অভিনয়ে বারবার মুগ্ধ হন দর্শকরা। পদ্মভ‚ষণ পুরস্কার পাওয়ার অনুভ‚তি জানাতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আমি গর্বিত। এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি। আমি নিজের জন্য কখনো কারও কাছ থেকে কিছু চাইনি। আমি যখন ফোন পেলাম যে আপনাকে পদ্মভ‚ষণ দেওয়া হচ্ছে, আমি এক মিনিটের জন্য নীরব ছিলাম। কারণ আমি এটি একদমই আশা করিনি। এ অভিনেতা আরও বলেন, আজ না চাইতেই কিছু পাওয়ার অনুভুতি অনুভব করছি। এটি সম্পূর্ণ ভিন্ন অনুভ‚তি। একটি দারুন অনুভ‚তি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। জন্মসূত্রে বাঙালি না হলেও সঙ্গীতশিল্পী উষা উত্থুপের মনপ্রাণ জুড়ে রয়েছে বাংলা। সব সময় তার কপালে ‘ক’ লেখা টিপ বলে দেয় বাংলার প্রতি তার ভালবাসা। তার কণ্ঠে ‘কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা’ গানটি সব বাঙালির মন ছুঁয়ে গেছে। মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও দুজন বাঙালিকে পদ্মভ‚ষণ সম্মান দেওয়া হয়েছে। তারা হলেন- ছৌ নাচের মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর ও পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাঝি। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে পাঁচজন পদ্মবিভ‚ষণ ও ১৭ জন পদ্মভ‚ষণ সম্মাননা পান।

Tag :
About Author Information

বাংলার মিঠুন ও ঊষা উত্থুপ পদ্মভুষণ সম্মান পেলেন

Update Time : ১২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪