1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে আসছেন পাকিস্তানি র‌্যাপার হাসান রহিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। পাকিস্তানের জনপ্রিয় র‌্যাপার ও গায়ক হাসান রহিম চলতি আগস্টে প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসছেন। বিষয়টি তিনি নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফরে রয়েছেন হাসান রহিম। ইতোমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট করেছেন তিনি। সেই বিশ্ব সফরের অংশ হিসেবেই এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করবেন এই শিল্পী। আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তান-এর ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘তুররি জান্দি’ গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়। এছাড়া তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd