1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 203.07428; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সৃজন প্রজেক্ট-এর আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল বিষয় ছিল- বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএম রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, নেটজ বাংলাদেশের প্রতিনিধি আমিনুল ইসলাম ও জাকির হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থা, সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং অগ্রগতি সংস্থা পাইকগাছার সৃজন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।

সভায় বক্তব্য দেন কয়রা পানি কমিটির এসএম শাহাবুদ্দিন, মহেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক শাহ নেওয়াজ শিকারী, সোনাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং ভুক্তভোগী নাগরিক সমাজের প্রতিনিধি মনজুরা বেগম।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, বসতি ও কৃষিজমি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd