Dhaka ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আমাদের ভালোবাসা দেখিয়ে হারিয়ে দিল : আহমেদ শেহজাদ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২৪ Time View

ক্রিকেটের তিন সংস্করণের সবশেষ তিনটি সিরিজের একটিতেও বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও জিততে পারেনি তারা। আর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলের এমন অবস্থা মেনে নিতে পারছেন না সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। সিরিজ হারের পর নিজের করা এক ভিডিওতে বলেন, ‘বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে, ‘ভালোবাসি’ বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে গিয়ে একই অবস্থা হলো। তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল। আর আমরা বসে বসে অজুহাত দিচ্ছি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় বড় সংস্কারের কথা বলা হয়েছিল। নিয়োগ দেওয়া হয়েছিল ৫ জন মেন্টর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি শেহজাদের। ‘বড় হইচই হলো, মেন্টর আনা হলো, তিন স্তরের কাঠামো হলো। কিন্তু তাকে লাভটা হলো কী? শুধু সময়টাই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের দল নির্বাচনকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে শেহজাদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার আগেই তরুণদের ওপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দলের ভেতরে যখন সিনিয়র খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘুরি তো নিজে এসে বলেনি আমাকে দলে নিন। সে বেচারা তো এখনও প্রস্তুতই নয়। আপনারা নিজেদের শক্তির জায়গা ব্যবহার না করে বাচ্চাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।’ দল নির্বাচনে পিসিবির ভেতরে এখনও পক্ষপাতিত্ব চলছে বলে দাবি তুলেছেন এই সাবেক ওপেনার। রোহেল নাজিরের মতো যোগ্য খেলোয়াড়কে বাদ দিয়ে কেন হাসিবউল্লাহদের মতো তরুণদের দ্রুত এঙ্পোজ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘আল্লাহর দোহাই লাগে… আপনারা আসলে কী করছেন? নিজের লোককে দলে ঢ়ুকিয়ে দেওয়ার মানসিকতা থেকে এবার বেরিয়ে আসুন।’

Tag :
About Author Information

বাংলাদেশে আমাদের ভালোবাসা দেখিয়ে হারিয়ে দিল : আহমেদ শেহজাদ

Update Time : ০৮:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬