Dhaka ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাওয়াশ মিশনে আগামিকাল মাঠে নামবে টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৩০৪ Time View

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসরা। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স। প্রথম ম্যাচ সাত রানে জয়ের পর দ্বিতীয় টি-২০’তে ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।  শুক্রবার বাংলাদেশ সময় ভোরে তৃতীয় ও শেষ টি-২০’তে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা জানে তাদের করণীয় কি।’ শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সামর্থ্য আছে বলে উল্লেখ করেন সিমন্স বলেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কিভাবে জেতা সম্ভব।’

Tag :
About Author Information

বাংলাওয়াশ মিশনে আগামিকাল মাঠে নামবে টাইগাররা

Update Time : ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪