Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

  • Reporter Name
  • Update Time : ১২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ Time View

২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, সংগীত ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একুশে পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সরকার এসব গুণীজনকে এ সম্মাননার জন্য মনোনীত করেছে।

এবারের তালিকায় বিনোদন অঙ্গনের দুই কিংবদন্তি বিশেষভাবে আলোচনায় রয়েছেন। চলচ্চিত্রে দীর্ঘদিনের ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পাচ্ছেন দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। অন্যদিকে বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ ও এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চু পাচ্ছেন মরণোত্তর একুশে পদক।

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার এই সম্মাননা পাচ্ছেন।

স্থাপত্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতি মেরিনা তাবাসসুম, লোকজ সংস্কৃতিতে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার যস এবং নৃত্যে অর্থী আহমেদও রয়েছেন এবারের পদকপ্রাপ্তদের তালিকায়। সংগীতে দলীয় অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দেশের সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চায় যাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তাঁদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতেই একুশে পদকের জন্য এ মনোনয়ন।”

একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করা হয়। এটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ এবং রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।

Tag :
About Author Information

ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

Update Time : ১২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬