Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সোমবার দুপুরে জানিয়েছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালে আসবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচি দেশের ২০টি জেলায় পালন করা হবে এবং এর উদ্বোধন চাঁদপুর থেকে হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।

জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

Tag :
About Author Information

বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

Update Time : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬