Dhaka ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বই ছাপা বাণিজ্যকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৯২ Time View

বুধবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদরাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেই বললেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে।

শিক্ষাসহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল তাদের অনেককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আগের কর্মকর্তা-কর্মচারীরা যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আগের বাজারমূল্যে বই ছাপা হয়েছে। যারা আমাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের তালিকা করে আগামী বছর যারা সরকারে থাকবেন, তাদের দেয়া হবে।

তিনি বলেন, আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞানও পড়ানো হবে।

উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে জানিয়ে এ উপদেষ্টা বলেন, এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে।

Tag :
About Author Information

বই ছাপা বাণিজ্যকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে

Update Time : ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫