Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আইনি বিপাকে জড়ালেন থালাপতি বিজয়

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ কাটতে না কাটতেই এবার আয়কর সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেলেন এই অভিনেতা। কর ফাঁকির অভিযোগে বিজয়ের ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট। গতকাল শুক্রবার বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশনটি খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপন করার অভিযোগে আয়কর দপ্তর যে জরিমানা করেছিল, তা আইন মেনেই করা হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। সেই সময় তদন্তকারীদের দাবি ছিল, বিজয় প্রায় ১৫ কোটি টাকার আয়ের তথ্য গোপন করেছেন। ২০১৮ সালে এই আয়ের বিপরীতে ১.৫০ কোটি টাকা জরিমানা করা হয়। এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে। তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। ফলে এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না। যদিও হাইকোর্টে তার আবেদন নাকচ হয়েছে, তবুও বিজয়ের সামনে একটি সুযোগ খোলা রেখেছে আদালত। তিনি চাইলে ইনকাম ট্যাঙ্ অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

Tag :
About Author Information

ফের আইনি বিপাকে জড়ালেন থালাপতি বিজয়

Update Time : ০৬:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬