Dhaka ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেট থেকে ৩টি ককটেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৮ Time View

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ওই ককটেল উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগের ভেতরে তিনটি ককটেল দেখতে পায় শের-ই-বাংলা নগর থানা-পুলিশ। পরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার করে। আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে নিয়ে দুপুর ২টায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়। শের-ই-বাংলা নগর থানা এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কস্টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার করা ককটেলগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। সেখান বোমা ডিস্পোজাল ইউনিটে সেগুলো নিষ্ক্রিয় করে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

Tag :
About Author Information

ফার্মগেট থেকে ৩টি ককটেল উদ্ধার

Update Time : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫