Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৫৩ Time View

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ সাত জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে ননগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)। জানা গেছে, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এতে সাত জন মারা যান। এ ছাড়া আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাত জনকে মৃত অবস্থায় ও ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।

Tag :
About Author Information

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭

Update Time : ১২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫