Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগমের শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বামী চুন্নু শেখকে জেলা হাজতে পাঠানো হয়েছে। উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন। যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। অভিযুক্ত স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী মুসলিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।
Tag :
About Author Information

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Update Time : ০১:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬