Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মো: ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী মারা  গেছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলা বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো: জাহাঙ্গিরের ছেলে। ওই শিক্ষার্থী ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১লা এপ্রিল) সকালে ছাহাদসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় এসে পৌছালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল ওই শিক্ষার্থী। এসময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মো: ছাহাদ ঘটনাস্থলে মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।

Tag :
About Author Information

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

Update Time : ১২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬