Dhaka ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে রাশিয়ায়

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৩৩১ Time View

বিদেশ : রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষ হবে ১৭ মার্চ রবিবার রাত আটটায়। ওইদিন পশ্চিমাঞ্চলীয় রুশ ছিটমহল কালিনিনগ্রাদে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে সহজ জয় পেতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, এবারের নির্বাচনে রাশিয়ায় নিবন্ধিত ভোটার রয়েছেন মোট ১১ কোটি ২৩ লাখ। এছাড়া, নির্বাচনে ভোট দিতে পারবেন আরও ১৯ লাখ প্রবাসী ভোটার। রুশ নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মোট ১১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৫৫০টি ব্যালট ছাপা হয়েছে। এরমধ্যে, বৃহস্পতিবার পর্যন্ত ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতেও ভোটগ্রহণ চলছে। ২০২২ সালের ফেব্রæয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর সময় অঞ্চলগুলো দখলে নিয়েছিল রাশিয়া। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে অধিকৃত ক্রিমিয়াতেও। ২০১৪ সালে মস্কো ওই অঞ্চলটিও দখলে নিয়েছে দেশটি। তবে রাশিয়ার এমন পদক্ষেপের স্বীকৃতি দেয়নি বেশিরভাগ আন্তর্জাতিক স¤প্রদায়। এই নির্বাচনকে একটি ‘প্রহসন’ বলে নিন্দা করেছে ইউক্রেন। ভোট শুরুর আগে, সীমান্তবর্তী একাধিক রুশ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। বেলগোরড অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।
পুতিনের জয় সুনিশ্চিত
ভোট চলার মধ্যেই রাশিয়ায় বিক্ষোভের আহŸান জানিয়েছে পুতিনবিরোধীরা। তবে ভোটের সময় যেকোনও ধরণের বিক্ষোভের বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়া বলেছে, এই ভোট ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তের প্রতি পুরো দেশের সমর্থনের বিষয়টি প্রমাণ করবে। ভোট শুরুর আগে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝতে পারছেন আমাদের দেশ কী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রায় প্রতিটি পদে পদে আমরা কী জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’ পুতিনের সব প্রধান সমালোচক কারাগারে বা নির্বাসনে কিংবা মৃত্যুবরণ করেছেন। এছাড়া, নির্বাচনের প্রার্থী হওয়ার চেষ্টা করা আরও কয়েকজন রাজনীতিককে অযোগ্য ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ। তাই এবারের নির্বাচনেও পুতিনের জয় প্রায় সুনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। নির্বাচনে জয়ী হলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকবেন সাবেক কেজিবি কর্মকর্তা। এর মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি সময় রাশিয়ার ক্ষমতায় থাকা নেতা হিসেবে ১৮ শতকের ক্যাথরিন দ্য গ্রেটকেও ছাড়িয়ে যাবেন।

Tag :
About Author Information

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে রাশিয়ায়

Update Time : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪