Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের জন্য বড় স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হতো। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। অনেকেই প্রশ্ন তুলছিলেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও কেন বছরের পর বছর এই ভাড়া দিতে হবে।

এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠনের আলোচনায় উঠে আসে। গ্রাহকরা দাবি জানিয়ে আসছিলেন, মিটার চার্জ বাতিল করে বিদ্যুৎ সেবাকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করা হোক। বিদ্যুৎ মন্ত্রণালয়ও স্বীকার করেছে, অতীতে মিটার ক্রয় সংক্রান্ত কিছু অস্বচ্ছতা ও বাড়তি ব্যয়ের দায় গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের জন্য বড় স্বস্তি

Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬