Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো জুটি বাঁধলেন প্যাটিনসন ও জেনডায়া

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

এবার জুটি বাঁধলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন ও অভিনেত্রী জেনডায়া। পরিচালক ক্রিস্টোফার বোর্গলির পরিচালনায় নির্মিত নতুন ডার্ক-কমেডি ‘দ্য ড্রামা’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার ছবিটি যা দেখে বেশ উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। ভ্যারাইটি সূত্রে জানা যায়, সিনেমার মূল কেন্দ্রে রয়েছে চার্লি (রবার্ট প্যাটিনসন) এবং এমা (জেনডায়া)। চার্লি একজন ব্রিটিশ মিউজিয়াম কিউরেটর, যে এমার প্রেমে মশগুল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঝামেলার সূত্রপাত হয় বন্ধুদের সাথে এক ঘরোয়া আড্ডায়। খেলার ছলে এমা স্বীকার করে বসে তার কিশোর বয়সের এক ভয়ানক গোপন কথা-সে একসময় একটি ‘স্কুল শুটিং’ বা বিদ্যালয়ে বন্দুক হামলার ছক কষেছিল। এমার এমন স্বীকারোক্তি শোনার পর চার্লির সাজানো পৃথিবীটা এক নিমিষেই ওলটপালট হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে-সে কি তবে একজন সাইকোপ্যাথের সাথে জীবন কাটাতে যাচ্ছে? আর এভাবে এগিয়ে যেতে থাকে সিনেমার কাহিনী। গল্পের এই মানসিক অস্থিরতাকেই পরিচালক বোর্গলি সিনেমায় ফুটিয়ে তুলেছেন অদ্ভুত এক ব্যঙ্গাত্মক ঢঙে। ছবিটিতে একজন সাধারণ মানুষের মানসিক ভারসাম্য হারানোর প্রক্রিয়াটি প্যাটিনসন এতটাই নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যে, তা একাধারে আপনাকে হাসাবে আবার অস্বস্তিতেও ফেলবে। এদিকে এমা চরিত্রে জেনডায়া ছিলেন অনবদ্য। তার শান্ত অথচ রহস্যময় চাহনি পুরো সিনেমা জুড়ে এক ধরণের উত্তেজনা জিইয়ে রাখবে। এছাড়া সিনেমার ‘জাম্প-কাট’ এবং অদ্ভুত সব দৃশ্যপট দর্শকদের সারাক্ষণ এক ধরণের অস্বস্তিকর উত্তেজনার মধ্যে রাখতে চলেছে। ক্রিস্টোফার বোর্গলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় রবার্ট প্যাটিনসন ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করছেন অ্যালানা হাইম, মামুদু অ্যাথি, হেইলি গেটসসহ আরও অনেকে।

Tag :
About Author Information

প্রথমবারের মতো জুটি বাঁধলেন প্যাটিনসন ও জেনডায়া

Update Time : ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬