Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৯৬ Time View
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী বিজিবি সদস্য (অবঃ) আমজাদ হোসেন সরদার মৃত্যুবরণ করেছেন। ২০ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাজ শেষে অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন সরদার (৬৮) বাড়ী ফিরছিলেন। তিনি পুরাইকাটি গ্রামের মৃত্যু মান্দার সরদারের ছেলে। তিনি ভ্যান যোগে গদাইপুর কর্মকার পাড়ার সামনে প্রধান সড়কের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এম্বুলেন্সের ধাক্কায় রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। প্রথমে পাইকগাছা হাসাপাতালে নেয়ার পর তার অবস্থা আশংকাজনক হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পরিবারের লোকজন তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সোমবার সকাল ৭ টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় ক্লিনিকে মৃত্যুবরণ করেন বলে তার ভাই শহিদুল ইসলাম জানান।
Tag :
About Author Information

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

Update Time : ০২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫