Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা সহ ২ সন্তান নিহত, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ৩১৬ Time View

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ দুই সন্তান নিহত হয়েছেন।

বুধবার রাত আনুমানিক ১১টায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার  বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনাটি ঘটে৷  জানা গেছে নিহত হলেন,  ওই এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী  তাসলিমা বেগম (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২), সায়াম (৯)।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা যায়, রাতে সেলিম পাশ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে যায়। এসময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর

দেয়।

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া  জানান, ঘটনাস্থলে  এসে  ছুরিকাঘাতে মৃত  একজন মহিলা ও তার দুই সন্তানের লাশ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিন এর প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এঙ্গেলে তদন্ত চালানো হবে।  লাশগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আটোয়ারি থানা একই এলাকার নবীন ইসলাম নামের একজন কে আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা সহ ২ সন্তান নিহত, আটক ১

Update Time : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪