Dhaka ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা, ফিলিং স্টেশন ব্যবস্থাপক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৪ Time View

নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নাহিদ সরদার নামে এক ব্যবস্থাপক নিহত হয়েছেন, আর গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী জিহাদ মোল্লা।

নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদ মোল্লাকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুজাত মোল্লা নামে এক ট্রাকচালক তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন। কিন্তু স্টেশনে তেল না থাকায় ব্যবস্থাপক নাহিদ সরদার তাকে তেল দিতে অপারগতা জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাকচালক নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

পরে রাত ২টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন নাহিদ ও জিহাদ। ফিলিং স্টেশন থেকে কিছু দূরে যেতেই পেছন থেকে ট্রাক নিয়ে ধাওয়া করে তাদের চাপা দেন চালক। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং জিহাদ গুরুতর আহত হন।

স্টেশনের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, বাগ্‌বিতণ্ডার পর ট্রাকটি পাম্পে অবস্থান করছিল এবং নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেছনে ধাওয়া করে।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।”

Tag :
About Author Information

নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা, ফিলিং স্টেশন ব্যবস্থাপক নিহত

Update Time : ১২:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬