Dhaka ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্ব অপরিহার্য-মাওলানা জিয়াউল হক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

কুতুবদিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়নীতি ও ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ইসলামী নেতৃত্বই পারে দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ উপহার দিতে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জিরি মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা ইসমাইল নজীব। তিনি বলেন, ইসলামভিত্তিক শাসনব্যবস্থার মাধ্যমেই সমাজ থেকে অন্যায়, জুলুম ও বৈষম্য দূর করা সম্ভব। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শ অনুসরণ জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি ক্বারি মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সভাপতি ও ঝাপুয়া মাদ্রাসার শিক্ষক ইয়াহিয়া সাঈদ।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাতাপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জিয়াউল হক অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের তালিকা তৈরি করা হচ্ছে এবং ভোট না দিলে পরিণতি ভোগ করতে হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কুতুবদিয়া-মহেশখালী থেকে অতীতে নির্বাচিত সংসদ সদস্যদের কর্মকাণ্ড জনগণের কাছে স্পষ্ট। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্যারাবন দখলসহ নানা অনিয়ম ও লুটপাট চালিয়েছে। তারা জনগণের প্রতিনিধি না হয়ে দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করেছে, ফলে সাধারণ মানুষের প্রত্যাশা অপূর্ণই থেকে গেছে।

সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শওকত ওসমান কুতুবী। এছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি ও জাতীয় শিক্ষক ফ্রন্টের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন।

জনসভা সঞ্চালনা করেন মাওলানা শরীফ উদ্দিন ও হামিদুল্লাহ কুতুবী। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্ব অপরিহার্য-মাওলানা জিয়াউল হক

Update Time : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬