Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত শিক্ষার্থীদের স্মরণ করলেন ইরান ফুটবল দল

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

দক্ষিণ ইরানের শহর মিনাবে মেয়েদের একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ ছাত্রী নিহত হয়েছিল। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছে ইরান ফুটবল দল। যার অংশ হিসেবে তারা মাঠে নামেন স্কুলব্যাগ হাতে নিয়ে। আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার তুরস্কের আনতোলিয়ায় ক্লোজডোর প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় ইরান। এই ম্যাচের আগে দেশটির ফুটবলাররা এলিমেন্টারি স্কুলে নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে তাদের প্রতীকি ব্যাগ (গোলাপি ও বেগুনি) নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেন ইরানি ফুটবলাররা। দক্ষিণ তুর্কির আনতালিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য হেরে গেছে ইরান। নাইজেরিয়া জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে মোসেস সিমনের গোলে লিড নেয় আফ্রিকান দেশটি। এরপর ৫১ মিনিটে একর অ্যাডামসের গোলে তারা লিড দ্বিগুণ করে। ৬৭ মিনিটে মেহদী তারেমির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইরান। ইরান বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও ফিফার এই মেগা ইভেন্টে তাদের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সম্প্রতি নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেঙ্েিকাতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদী তাজ এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেঙ্েিকাতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’ যদিও এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ‘ইতোমধ্যে আমাদের সূচি দেওয়া হয়েছে। আমরা চাই সে অনুসারেই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হোক।’ এর আগে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে। সূচি ঘোষণার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও ইরানের প্রতিনিধি দলের সবাই ভিসা পাননি বলে অভিযোগ রয়েছে।

Tag :
About Author Information

নিহত শিক্ষার্থীদের স্মরণ করলেন ইরান ফুটবল দল

Update Time : ১১:০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬