Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি

  • Reporter Name
  • Update Time : ১২:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যানার ও অন্যান্য প্রচারসামগ্রী ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে তৈরি কোনো ব্যানার বা লিফলেট ব্যবহারও করা যাবে না বলে স্পষ্ট করেছে কমিশন।

নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা অনুযায়ী গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে। সে হিসাবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ করতে হবে।

ইসির ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। একই সঙ্গে ৭ (খ) ধারায় রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি প্রচারসামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালার ৭ (ঙ) ধারায় উল্লেখ করা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্য সব ধরনের প্রচারসামগ্রী সাদা ও কালো রঙের হতে হবে। ব্যানারের সর্বোচ্চ আয়তন ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন অনধিক ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এসব প্রচারসামগ্রীতে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

ব্যানার ব্যবহারের বিষয়ে কমিশন সম্প্রতি একটি স্পষ্টীকরণ নির্দেশনাও দিয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে রিটার্নিং অফিসারদের জানানো হয়েছে, ব্যানার আনুভূমিক বা উলম্ব যেভাবেই হোক না কেন, এর মাপ ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে থাকলেই ব্যবহার করা যাবে।

এদিকে পোস্টার ব্যবহার ঠেকাতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতিও কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু এলাকায় পোস্টার ব্যবহারের ঘটনা নজরে এসেছে, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ আচরণ বিধিমালা লঙ্ঘন করতে পারবে না। একই সঙ্গে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনী প্রচারণার জন্য কোনো ধরনের পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। অবাধ, সুষ্ঠু ও পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছে কমিশন।

Tag :
About Author Information

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি

Update Time : ১২:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬