Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্ন চাপের প্রভাবে উত্তল বঙ্গোপসাগর সাগরে টিকতে না পেরে দু’দিন ধরে সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিশিংবোটবহর

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯১ Time View

শরণখোলা আঞ্চলিক অফিসঃ বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিং
বোটবহর দু’দিন ধরে সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
আবহাওয়া বিভাগ তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে ।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিং
বোট মাঝি ইলিয়াস হোসেন রবিবার দুপুরে মোবাইল ফোনে বলেন,
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তল হয়ে পড়েছে। প্রবল ঝড়ো
বাতাস প্রচন্ড ঢেউ এবং বৃষ্টিতে সাগরে টিকতে না পেরে শত শত
ফিশিং বোট দুইদিন ধরে সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন স্থানে
নিরাপদ আশ্রয়ে রয়েছে।।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ
আবুল হোসেন বলেন, গত দুইদিন যাবত সাগরে দুর্যোগপূর্ণ
আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার
ট্রলারগুলো উপকূলের মহিপুর কুয়াকাটা, নিদ্রা ছকিনা, পাথরঘাটা,
রায়েন্দা সহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এম
সাইফুল ইসলাম খোকন বলেন, এবার আবহাওয়ার যে পরিস্থিতি তাতে
সকল জেলে মহাজনদের পথে বসা ছাড়া উপায় থাকবেনা। ৬৫ দিনের
অবরোধ শেষে সাগরে গিয়ে বারবার বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ
ধরতে না পেরে জেলেদের ফিরে আসতে হয়েছে। জেলে মহাজনরা লোকসান
দিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়ছে।

পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত
কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী
আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিং বোট সুন্দরবনের
ভেদাখালি খাল সহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে।##

Tag :
About Author Information

নিম্ন চাপের প্রভাবে উত্তল বঙ্গোপসাগর সাগরে টিকতে না পেরে দু’দিন ধরে সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিশিংবোটবহর

Update Time : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪