Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টা অবস্থানে নিষেধাজ্ঞা ইসির

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে লিখিত নির্দেশনা পাঠান। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমতি পাওয়া ব্যক্তি, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্তরা এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ে ওই নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এই সময়সীমায় বহিরাগতদের চলাচল সীমিত থাকলে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

ইসির এক কর্মকর্তা জানান, “নির্বাচন যেন কোনো ধরনের প্রভাব বা বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠিত হয়, সে জন্য আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা বাস্তবায়নে কঠোর থাকতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগতদের চলাচল সীমিত করা হলে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা সংঘাতের ঝুঁকি কমে আসে। ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতিও বাড়ে।

Tag :
About Author Information

নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টা অবস্থানে নিষেধাজ্ঞা ইসির

Update Time : ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬