Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে শ্রদ্ধা, জানুন কারণ

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩৯ Time View

বিনোদন: বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এখন থাকছেন ভাড়া বাড়িতে। মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় প্রায় ৩,৯২৯ বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি নিয়েছেন তিনি। মাসিক ভাড়া ৬ লাখ টাকা, বছরে যা দাঁড়ায় ৭২ লাখ টাকায়। নতুন এই বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। জুহু বরাবরই তারকাদের পছন্দের ঠিকানা। সমুদ্রমুখী বাড়ি, কড়া নিরাপত্তা এবং অভিজাত পরিবেশের কারণে এলাকাটি বলিউড তারকাদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই একই এলাকায় বসবাস করেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশন-এর মতো মহাতারকারা। ফলে শ্রদ্ধার এই ঠিকানা বদল ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। বলিউডে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা অবশ্য নতুন নয়। এর আগে ইমরান খান মাসে ৯ লাখ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন মাসে ৭ লাখ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন। একাধিক নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও শ্রদ্ধার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। বিলাসবহুল জীবনযাপন ও সুবিধাজনক অবস্থানের কারণেই তিনি এই নতুন বাড়ি বেছে নিয়েছেন বলে জানা গেছে। কাজের দিক থেকেও শ্রদ্ধা বেশ বেছে বেছে এগোন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ছবি স্ত্রী ২ বঙ্ অফিসে বড় সাফল্য পায়। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। ফলে ব্যক্তিগত জীবন ও নতুন ঠিকানা নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে এই তারকাকে ঘিরে।

Tag :
About Author Information

নিজস্ব বাড়ি থাকলেও ভাড়া বাড়িতে শ্রদ্ধা, জানুন কারণ

Update Time : ০১:০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬