Dhaka ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

  • Reporter Name
  • Update Time : ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৩২ Time View

বিদেশ : নতুন বছরের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া। বুধবার ভোরের এই হামলায় অন্তত তিনজন আহত এবং দুটি জেলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনী শহরের দিকে ড্রোন হামলা হতে পারে এমন বিষয়ে সতর্ক করার পরপরই সকালের এই হামলা চালায় রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশেঙ্কো বলেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা শত্রæদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এছাড়া হামলায় একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাশের একটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। রাশিয়া তার প্রায় তিন বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

Tag :
About Author Information

নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

Update Time : ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫