Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নঈম নিজাম ও সৈয়দ বোরহানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২০৫ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজাম এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আদালত আগামী ২১ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।

আদালতের সহকারী মো. জুয়েল মিয়া জানিয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী আজ আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ২০ নভেম্বর নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী ও সৈয়দ বোরহান কবীরকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন সিআইডির এসআই তরিকুল ইসলাম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামের সংবাদে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয় এবং তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের হোতা হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া ওই তথ্য ফেসবুক ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বাদী দাবি করেছেন, সরোয়ার নুসরাতের আইনজীবী নন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ইনসাইডার পত্রিকায় ‘কে এই সারোয়ার’ শিরোনামের সংবাদ প্রকাশের বিষয়টিও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, ২৭ জুলাই আদালত নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অপর দুই আসামি হলেন ময়নাল হোসেন চৌধুরী ও সৈয়দ বোরহান কবীর।

Tag :
About Author Information

নঈম নিজাম ও সৈয়দ বোরহানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Update Time : ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫