Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করেছে বিগত সরকার

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২৯৮ Time View

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ‘বাংলাদেশের ফার্নিচার শিল্প: রফতানির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বললেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে অসম্ভবভাবে নষ্ট করা হয়েছে। বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার ভার এখন বহন করতে হচ্ছে।

অনেক ক্ষেত্রেই বন্ড সুবিধার অপব্যবহার হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন,এটি বন্ধ করতে হবে। বন্ড, এফটিএ সুবিধা দিয়ে যতটা কাজ হবে তার থেকে সম্মিলিত প্রচেষ্টা আমাদের অনেকদূর এগিয়ে নেবে। অনেক দেশেই আমরা শুল্কছাড় সুবিধা পাচ্ছি।

২০৩০ সালে ফার্নিচার শিল্পের প্রত্যাশা ৫ বিলিয়ন ডলার হলেও তা অর্জন সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, বাস্তবতার নিরিখে বিবেচনা করতে হবে। এক বিলিয়ন লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত।

Tag :
About Author Information

দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করেছে বিগত সরকার

Update Time : ১১:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫