Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

আগামী ৭ এপ্রিল দুই দিনের দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র সরকার গঠনের পর প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। 

পররাষ্ট্রমন্ত্রীর দি‌ল্লি সফরের বিষয়টি নিশ্চিত করে ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক জানায়, মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) যোগ দে‌বেন পররাষ্ট্রমন্ত্রী।

তি‌নি দি‌ল্লি হ‌য়ে মরিশাসে যাবেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার কথা র‌য়ে‌ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলোচনা হতে পারে। এর পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির আলোচনার বিষয়ে দুই দে‌শের ম‌ধ্যে কাজ চলছে।

Tag :
About Author Information

দি‌ল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১২:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬