Dhaka ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, তালাবদ্ধ কুয়েট উপাচার্যের বাসভবন

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৮ Time View

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা গত শুক্রবার রাত ৮টার দিকে উপাচার্যের (ভিসি) বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছিলেন।শনিবার দুপুরেও ওই ভবন তালাবদ্ধ অবস্থায় থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি না আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেছেন। কুয়েট জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়, উপাচার্যের বাসবভন তালাবদ্ধ রয়েছে। ওই বাসভবনে তিনি একাই থাকতেন। উপাচার্য চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্ররা সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি জানান। দাবি না মানায় ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। এর আগে মঙ্গলবার বিকাল ৪টা থেকে কুয়েট উপাচার্যকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়। তিনি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান। অবরুদ্ধ থাকা অবস্থাতেই তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।

Tag :
About Author Information

দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, তালাবদ্ধ কুয়েট উপাচার্যের বাসভবন

Update Time : ০১:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫