Dhaka ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তল্লাশির মুখে পড়লেন শাহরুখ খান

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪০ Time View

ভারতের মুম্বাই বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে হঠাৎ যেন থমকে গেল মুহূর্ত-ক্যামেরার ফ্ল্যাশ, কৌতূহলী দৃষ্টি আর ফিসফাসে ভরে উঠল চারপাশ। কারণ মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত বৃহস্পতিবার ভোরে ঘটে এই ঘটনা। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর আলোচনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ। সে সময় তাকে দেখা যায় পুরো ডেনিম পোশাকে-মাথায় টুপি ও চোখে রোদচশমা পরা অবস্থায়। নিরাপত্তা চেকপোস্টে পরিচয়পত্র দেখানোর পরও কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে রোদচশমা খুলতে অনুরোধ করেন। নিয়মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোনো আপত্তি করেননি কিং খান। বরং শান্ত ও হাসিমুখে রোদচশমা খুলে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেন। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। এমনকি দায়িত্বে অবিচল থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে প্রশংসাও জানান বিদায়ের আগে। শাহরুখের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুগ্ধ হয়েছেন উপস্থিত নিরাপত্তাকর্মী ও যাত্রীরা। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্য-এই কারণেই তিনি শুধু সুপারস্টার নন, মানুষের হৃদয়ের বাদশা। তবে ঠিক কোথায় যাচ্ছিলেন শাহরুখ খান-সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Tag :
About Author Information

তল্লাশির মুখে পড়লেন শাহরুখ খান

Update Time : ০৭:১৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬