Dhaka ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৩০৭ Time View

সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে বললেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো যাবে।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।

তিনি আরও যোগ করে বলেন, পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা স্লিপ অব টাং। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে।

যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো বলেও জানান এ উপদেষ্টা।

Tag :
About Author Information

তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায়

Update Time : ১০:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪