Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭৭ Time View

১৫ জনের পাকিস্তান স্কোয়াড গতকাল রোববার ঢাকায় পা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’ এর আগে গত শনিবার আলাদা বহরে ঢাকায় পা রাখেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

Tag :
About Author Information

ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল

Update Time : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬