Dhaka ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ২৯৬ Time View

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডের এ আদেশ দেন। এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে গত বুধবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি। এর আগে ৬ আগস্ট বিকেল তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়। এছাড়া জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। গত ১৩ আগস্ট সন্ধ্যার পর নৌ-পথে পালানোর সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহত হওয়ার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
About Author Information

টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

Update Time : ১২:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪