Dhaka ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২২০ Time View

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদের ভেতরে প্রবেশের সময় এ তল্লাশি চালানো হয়। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
About Author Information

জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

Update Time : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫