Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুবায়ের হত্যা মামলায় নারায়ণগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জ শহরের হকার জুবায়ের হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের পাঁচ জন উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল হোসেন ও হাসান। এদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, হকার হত্যা মামলায় আদালত চার জনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় ৫ জন আসামি উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোলপাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় তার মা মুক্তা বেগম বাদী হয়ে ইকবালসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় বিচারকার্য শেষে আদালত এ রায় দেন।

Tag :
About Author Information

জুবায়ের হত্যা মামলায় নারায়ণগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

Update Time : ১২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫