Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ৩৩০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এর অঙ্গ সংগঠন ইসলামি ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল মোমেন স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে বিগত আওয়ামী লীগ সরকার গত ১ আগস্ট জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও এর সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং উহার ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত ১ আগস্টের প্রজ্ঞাপন বাতিল করা হলো। এ আইনের তফসিল-২ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন এর তালিকাভুক্তি বাতিল করা হলো

Tag :
About Author Information

জামায়াতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

Update Time : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪