Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ২৬৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বিশেষভাবে সজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুট জানানো হয়। অনুষ্ঠানে উভয় প্রধানমন্ত্রী পরাষ্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এদিকে স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

Tag :
About Author Information

চীনের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা

Update Time : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪