Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চানখারপুলে জুলাই হত্যা: আসামী ৮ জন করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৯৮ Time View

জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এতে আসামির সংখ্যা ৮ জন। সাবেক ডিএমপি কমিশনার হাবির রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন,

“জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এতে আসামির সংখ্যা ৮ জন। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন-ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।”

এসময় তাজুল ইসলাম আরও যোগ করে বলেন,  “জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের সময়টা নির্ধারণ হয়েছে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এ সময়ে আন্দোলনে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার মো. ইসলামুল হক মানিক মিয়া। তাদেরকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।”

Tag :
About Author Information

চানখারপুলে জুলাই হত্যা: আসামী ৮ জন করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা

Update Time : ১০:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫