Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চল চল চল

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View
রোমেন রায়হান
নেতা হইছি, নেতাগিরি কোথায় করি? বল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
হাসপাতালে হাজির হইয়া
ডাক্তারকে ধর
কলার ধরে ঘুষি লাগা
জোরছে লাগা চড়!
মুখ বুঁজিয়া করবে হজম
সেই বেকুবের দল
চল চল চল রে মনা হাসপাতালে চল!
রাত্রি জেগে ডিউটি করে
দিনেরবেলায় ঘুম?
নেতা তো আর চাঁদমামা না
মাথায় দিব চুম!
চাকরি খাওয়ার নোটিশ জারি
বুঝুক বেয়াক্কল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
পদে বসা নেতা কেন
করবে পদত্যাগ?
ডাক্তারেরা খুঁজবে দড়ি
গুছাইবে নিজ ব্যাগ!
মরার দেশে ডাক্তার হওয়ার
ভোগ করিবে ফল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
নেতা যদি পাওয়ার দেখায়
সবাই ভাবে বস!
কোন হাসপাতালে আগে যাবি
করতে পারিস টস!
ডাক্তারকে মারবি যত
বাড়বে মনোবল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
Tag :
About Author Information

চল চল চল

Update Time : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
রোমেন রায়হান
নেতা হইছি, নেতাগিরি কোথায় করি? বল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
হাসপাতালে হাজির হইয়া
ডাক্তারকে ধর
কলার ধরে ঘুষি লাগা
জোরছে লাগা চড়!
মুখ বুঁজিয়া করবে হজম
সেই বেকুবের দল
চল চল চল রে মনা হাসপাতালে চল!
রাত্রি জেগে ডিউটি করে
দিনেরবেলায় ঘুম?
নেতা তো আর চাঁদমামা না
মাথায় দিব চুম!
চাকরি খাওয়ার নোটিশ জারি
বুঝুক বেয়াক্কল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
পদে বসা নেতা কেন
করবে পদত্যাগ?
ডাক্তারেরা খুঁজবে দড়ি
গুছাইবে নিজ ব্যাগ!
মরার দেশে ডাক্তার হওয়ার
ভোগ করিবে ফল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!
নেতা যদি পাওয়ার দেখায়
সবাই ভাবে বস!
কোন হাসপাতালে আগে যাবি
করতে পারিস টস!
ডাক্তারকে মারবি যত
বাড়বে মনোবল!
চল চল চল রে মনা হাসপাতালে চল!