Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৫ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে।

সেবার মান নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন, ‘ই-পাসপোর্ট আমার দায়িত্বকালে শেষ করে যেতে চাই।’

তিনি আরও যোগ করেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া যারা দেশে অবস্থান করছেন, তাদের ভিসা নিতে হবে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোন আপত্তি নেই।

সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।

Tag :
About Author Information

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে

Update Time : ১০:২৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫