Dhaka ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অব্যাহতি দেওয়া হলো ভ্যাট

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৫ Time View

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসায় ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার এনবিআর থেকে ইস্যু করা এক বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআরের মূসক বাস্তবায়ন বিভাগ থেকে ইস্যু করা আদেশে বলা হয়েছে, যেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর প্রথম তফসিলের মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবাকে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে। সেহেতু এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আসা বিদেশি চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, হোটেল ভাড়া (আপ্যায়ন ব্যয়সহ) এর ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হতে অব্যাহতি দেওয়া হলো। এর আগে অক্টোবরে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফ করে অন্তর্বর্তী সরকার। সর্বশেষ তথ্যানুসারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৮৫৮ জন শহীদ ও আর সাড়ে ১১ হাজার আহত হয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অব্যাহতি দেওয়া হলো ভ্যাট

Update Time : ১২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫