Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলোয়াড়রা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে : মোহাম্মদ মিঠুন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৮ Time View

বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার অধিকাংশ ক্লাব কর্মকর্তারা। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে এখন শঙ্কা। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন ঢাকা লিগ মাঠে গড়ায়। গতকাল বুধবার মিঠুন বলেন, ‘আমি কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে একটা ম্যাসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা সবাই অবগত আছি যে ঢাকা লিগটা বন্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে এটা আমরা জানি যে ঢাকা লিগ আমাদের সকল প্লেয়ারের জন্যে কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল আয়ের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ার আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগটা বন্ধ হওয়াতে প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।’ মাঠে ক্রিকেট ফেরাতে কোয়াবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে মিঠুন বলেন, ‘এই বিষয়টা আমাদের নলেজে আছে। আমরা আপনাদের পক্ষ হয়ে বিসিবির সঙ্গে এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লিগটা যেন যত দ্রুত সম্ভব মাঠে গড়ানো যায়। এই জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এটার সমাধান করার চেষ্টা করব।’ পরে ক্রিকেটারদের উদ্দেশ্যে মিঠুন বলেন, ‘আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা কোয়াবের ওপর আস্থা রাখুন। আপনারা ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা ডে বাই ডে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলছি। ক্রিকেটের স্বার্থে আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ যে সংকটটা চলছে এটা দ্রুতই সমাধান হয়ে যাবে।’

Tag :
About Author Information

খেলোয়াড়রা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে : মোহাম্মদ মিঠুন

Update Time : ০৯:৪২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬