Dhaka ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

বিদেশ : মার্কিন সামরিক বাহিনী গত শুক্রবার জানিয়েছে যে, তারা ক্যারিবীয় সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে। যার ফলে গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা অন্তত ১৩৩ জনে দাঁড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌকাগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে। তিনি জোর দিয়ে বলেন যে, তারা ভেনেজুয়েলা থেকে পরিচালিত ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যকরভাবে যুদ্ধ করছে। তখন থেকে কয়েক ডজন হামলা চালানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা মাদক পাচারের সাথে জড়িত জাহাজগুলোর কোনও সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করতে পারেননি, যার ফলে ক্যারিবিয়ান থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত অভিযানের বৈধতা নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অভিযানে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কোনো ক্ষতি হয়নি।’ ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী কর্তৃক আটকের প্রায় ছয় সপ্তাহ পরে এই নতুন হামলাটি করা হয়েছে। নিকোলাস বলেছিলেন যে, দক্ষিণ আমেরিকার দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমেরিকান হামলা চালানো হয়েছে। বামপন্থী এই নেতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দী, যেখানে তিনি মাদক ও অস্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Tag :
About Author Information

বাগেরহাটে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব, নেটওয়ার্কিং জোরদারের আহ্বান

ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

Update Time : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬