Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষককে হত্যার পর নাতিকে বস্তাবন্দি করে তিন গরু নিয়ে গেলো ডাকাত দল

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৬৯ Time View

সিরাজগঞ্জের চৌহালীর প্রত্যন্ত চরাঞ্চলে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাত দল। এ সময় হাত-পা বেঁধে বস্তাবন্দি করে রাখা হয়েছিল কৃষকের নাতিকে। গত মঙ্গলবার রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ায় যমুনা নদীর চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে বলে জানান চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন। নিহত তাঁরা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, ওই চরে অস্থায়ী (ছাপরা) ঘর তৈরি করে জমির আবাদ ও গরু পালন করে আসছিলেন তাঁরা মিয়া। তার নাতি ইব্রাহিমও (১৮) তার সঙ্গে থাকতেন। গত মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ঘরে হানা দেয়। ডাকাতরা তাঁরা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর ইব্রাহিমকে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে রেখে যায়। পরে ডাকাত দল কৃষকের পাঁচটি গরু লুট করে পালানোর চেষ্টা করে। কিন্তু কোনো কারণে দুটি গরু নিতে পারেনি। সে দুটি অন্যত্র রেখে তিনটি গরু নিয়ে নৌকায় পালিয়ে যায় তারা। ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে এবং অন্য গরু দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
About Author Information

কৃষককে হত্যার পর নাতিকে বস্তাবন্দি করে তিন গরু নিয়ে গেলো ডাকাত দল

Update Time : ১২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫