Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক আহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২৮৪ Time View

কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে। শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার ভাঙাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের কবলে পড়া এসবি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে তাদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রাত পৌনে ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টার দিকে যাত্রী নামিয়ে সেহরি শেষ করে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়। এ সময় পথের মধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা বাসের গতি রোধ করা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। তিনি আরও জানান, এ সময় আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে একটি আঙুলের রগ কেটে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। বাসটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফ ছিল। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।

Tag :
About Author Information

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক আহত

Update Time : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫