Dhaka ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অস্ত্র মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২৭০ Time View

কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ ৯ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গত শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। জানা গেছে, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের কাছে অস্ত্র সরবরাহ করতেন। পরে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় অপর অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফিকে (২০) আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

কুমিল্লায় অস্ত্র মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

Update Time : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫