Dhaka ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় লাখো ভক্তের সমাগমে সম্পন্ন হলো অলিকুল সম্রাট শাহ আবদুল মালেক আল কুতুবী (রাহ.)-এর ২৫তম বার্ষিক ওরস

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৪ Time View
কুতুবদিয়া প্রতিনিধি: অলিকুল সম্রাট হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রাহ.)-এর ২৫তম বার্ষিক ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে কুতুবদিয়ার ঐতিহাসিক দরবার শরীফে লাখো ধর্মপ্রাণ মানুষের আবেগঘন সমাবেশ ঘটেছে। তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক সম্মেলনের সমাপনী দিনে গতকাল বৃহষ্পতিবার রাতভর জিকির-আজকার, মিলাদ মাহফিল ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরস শরীফের পরিসমাপ্তি ঘটে।
ওরস শরীফের মূল অনুষ্ঠান দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা সুফি সাধকের রওজা মোবারকে ফাতেহা পাঠ, মানত ও নযর-নিয়াজ পেশ করেন। আধ্যাত্মিক সঞ্চালকদের নেতৃত্বে কোরআন খতম, হামদ-নাত, মিলাদ ও ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, “হযরত আবদুল মালেক আল কুতুবী (রাহ.)-এর জীবনাদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তাঁর মাজার একইসঙ্গে আধ্যাত্মিক পীঠস্থান ও সামাজিক ঐক্যের প্রতীক।”
দরবার কমিটির যুগ্ম মহ-সচিব হুমায়ুন কবির বাদশা  জানান, “প্রতি বছরের মতো এবারও ভক্তদের সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা, স্বাস্থ্য ও থাকা-খাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৫শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।”
রাজধানী থেকে আসা ভক্ত জাহাঙ্গীর আলম বলেন, “প্রতি বছরই এখানে এসে আত্মার শান্তি পাই। এ ওরস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের মিলনমেলা।” স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগমের মতে, “দরবার শরীফের এই ওরস আমাদের অস্তিত্বের অংশ। লাখো মানুষের পদচারণায় কুতুবদিয়া যেন হয়ে ওঠে পবিত্র নগরী।”
উৎসবের সময় কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপারে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নেয়। এছাড়া ভক্তদের জন্য বিনামূল্যে রক্তদান ক্যাম্প, মেডিকেল টিম এবং প্রায় ১০০টি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “ওরসের সময় এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙা হয়।” এতি সাতদিন ব্যাপী করা হলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
শেখ আখতারুল হক আল কুতুবী বলেন, হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রাহ.) বিংশ শতাব্দীর মধ্যভাগে কুতুবদিয়ায় ইসলামের মানবতাবাদী শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন। তাঁর প্রতিষ্ঠিত খানকাহ শরীফে প্রতি বছর ওরস উপলক্ষে আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজন করা হয়।
কুতুব শরীফ দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী (রাহ:) ওরসের সমাপনীতে দরবার কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আগামী বছরও এই আয়োজনকে আরও বড় পরিসরে সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Tag :
About Author Information

কুতুবদিয়ায় লাখো ভক্তের সমাগমে সম্পন্ন হলো অলিকুল সম্রাট শাহ আবদুল মালেক আল কুতুবী (রাহ.)-এর ২৫তম বার্ষিক ওরস

Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫